দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে সংঘটিত এ হামলার তথ্য ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আল-জাজিরা। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে আহতের সংখ্যা ১০ জন বলা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, রাতে বিনত জেবেইলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, একজন মাঝারি এবং বাকিরা সামান্য আহত হয়েছেন।
আহতরা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিনত জেবেইল এলাকা।
এমএস/